কবিতা : বেবী সাউ
হাইওয়ে প্রতিটি কবিতা নাগরিক প্রতিটি অক্ষরে মেশে পিচ আর লরীর আঘাত লোহার শেকলে জীর্ণ লেপার্ড শরীর লালা, থুতু, বমি মেখে ঘরে ফেরে রোজ ফ্লুরোসেন্ট চোখে দেখে চষির পায়েস ঘুম পায় তার... চোখ মেলে চেয়ে থাকে মৃত ধানক্ষেত জখম ডানায় নার্সিংহোম এভাবে পরিখা দেখে আকুলিবিকুলি মন ফণা তুলে থাকা চকচকে ইস্পাত ও তার আচ্ছন্ন হস্তক্ষেপ মেনে ভূতের আঙুল সেই ধোঁয়া অভিমুখে হাঁটে উঁচু পাজরের হাড়ে জমে নেশা ও নৃশংস প্রতিটি হত্যার আগে সাদা ব্লেড... সাদা অ্যাপ্রণের দীর্ঘ লকলকে জিভ অদ্ভুত সংযোজনে বিয়ে সেরে ফেলে...হাত ধোয় লোহার বাসরে কেকা ময়ূরের ডাক ভেসে ওঠে... কর্কশ অথচ লিপ্ত চাটুকারিতার বেশে অলস কড়িবরগা চোখ পেতে রাখে রুরাল আবাসে পাতে দীর্ঘ সুড়ঙ্গের পথ ইশারায় ময়ূরীর ডাক শাণিত তীরের ফলা খানখান মাস্তুল ও বুড়ো নাবিকের গলা। কাটো। বাজার প্রাইভেট গাড়ি ঘোরে ইঁদুরের গলি ভেঙে ...